Skip to content
0
0 reviews

Master in shopify Website Design

  • Description
  • Curriculum
  • Reviews

শপিফাই (Shopify) মাস্টারক্লাস: শূন্য থেকে মার্কেটপ্লেস এক্সপার্ট

আপনি কি একজন শপিফাই এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। এই কোর্সের প্রতিটি টপিক এবং লেসন এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একদম নতুন কেউ এই কোর্সটি করে নিজেকে একজন শপিফাই এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন।

এই কোর্সটি আপনাকে কেন বেছে নেবেন?

  • শূন্য থেকে এক্সপার্ট: এই কোর্সে আপনি শপিফাইয়ের একদম বেসিক থেকে শুরু করে এডভান্সড লেভেল পর্যন্ত শিখতে পারবেন।

  • মার্কেটপ্লেস ও এজেন্সি: অনলাইন মার্কেটপ্লেস (যেমন Fiverr, Upwork), লোকাল মার্কেট অথবা নিজস্ব এজেন্সি তৈরির জন্য প্রয়োজনীয় সব কিছু এই কোর্সে দেখানো হয়েছে।

  • সহজ ও বিস্তারিত: প্রতিটি টপিক এবং লেসন খুব সহজভাবে বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কেউ সহজেই বুঝতে পারেন।

  • ১-টি টপিক, ৪০-টি লেসন: এই কোর্সে মোট ১১-টি টপিক, ৪০-টি লেসন এবং এর সময়কাল ১০ ঘণ্টা।

  • আপডেটেড কন্টেন্ট: কোর্সের কন্টেন্ট সর্বদা আপডেটেড থাকে, যেমন Klaviyo-এর খুঁটিনাটি (মার্চ ২০২৪ আপডেট)।

এই কোর্স থেকে আপনি কি কি শিখবেন?

১. শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ও স্টোর:

  • শপিফাই পার্টনার অ্যাকাউন্ট এবং স্টোর তৈরি করা।

  • ফ্রি এবং পেইড থিম ও অ্যাপস-এর বিস্তারিত ব্যবহার।

২. প্রোডাক্ট ও পেজ ম্যানেজমেন্ট:

  • প্রোডাক্ট ভেরিয়েন্টস সহ কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায়?

  • ওয়ান প্রোডাক্ট পেজ তৈরি করা।

  • এক ক্লিকে প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস পেজ সাজানো।

৩. কাস্টমার ও প্রোডাক্ট ফিচার্স:

  • সাইটে কাস্টমার অটো রিপ্লাই সেটআপ করা।

  • প্রোডাক্ট বান্ডেল কোয়ান্টিটি এড করা এবং ডিজাইন করা।

  • সাইটে টেস্টিমোনিয়াল উইজেট সেটআপ করা।

৪. ডিজাইন ও এডভান্সড ফিচার্স:

  • Pagefly দিয়ে যেকোনো হাই ডিমান্ডিং ল্যান্ডিং পেজ এবং প্রোডাক্ট পেজ ডিজাইন করা।

  • শপিফাইয়ের জন্য Klaviyo-এর খুঁটিনাটি। (Updated March 2024)

৫. ড্রপশিপিং ও মার্কেটপ্লেস:

  • ড্রপশিপিংয়ের জন্য কিভাবে উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হয়?

  • ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে সম্পূর্ণ করতে হয়?

  • অল্প সময়ের মধ্যেই কাজ পাওয়ার জন্য কিভাবে একদম ইউনিক ভাবে গিগ রিসার্চ এবং গিগ তৈরি করতে হয়?

কোর্স শুরু করতে কি কি লাগবে?

  • হার্ডওয়্যার: ডেক্সটপ বা ল্যাপটপ।

  • ইন্টারনেট: ইন্টারনেট সংযোগ।

  • মনোভাব: ধৈর্য সহকারে প্রতিটি লেসন দেখতে এবং নিয়মিত প্র্যাকটিস করার মানসিকতা।

আর দেরি কেন? এখনই এনরোল করে ফেলুন এবং আপনার ফ্রিল্যান্সিং স্বপ্ন পূরণ করুন!